‘ধর্ষণ মহাব্যাধি, মৃত্যুদণ্ডে রচিত হোক ধর্ষকের সমাধি’ এটি বাস্তবায়নে এবং ‘ধর্ষণকে না বলুন, সচেতনতা বাড়িয়ে তুলুন’ এ লক্ষ্যে রবিবার জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা ও অনলাইন ভিত্তিক সংগঠন নোয়াখালী পেইজ।
সকালে আন্দোলনকারীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে টাউন হল মোড়ে মানবন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান, উম্মে সালমা, রাহন রাসু, রিয়াজ ও আবদুল হালিম প্রমুখ। এ সময় ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান এবং ধর্ষণ মামলার রায় দ্রুত সম্পাদনের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করে।
ইত্তেফাক/এমআই
