মেহেরপুরে বৃহস্পতিবার ভোরে দুপক্ষের গোলাগুলিতে ডাকাত সর্দার খাদেমুল (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় দুপুরে এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে এলাকাবাসী।
পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত ডাকাত খাদেমুলের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগে মানুষ অশাস্তিতে ছিল। তিনি শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোরের দিকে শহরের ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল যায়।
পুলিশ রাস্তায় গুলিবিদ্ধ খাদেমুলের লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে ওয়ান সুটারগান, তিনটি হাতাবোমা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
