ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৪:৫১
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা এলাকায় ব্রিজের কাছে ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, নবজাতকের মরদেহটি কে বা কারা রাতে বা আজ সকালে ময়লার স্তূপের পাশে ফেলে রেখে যায়। এসময় সড়কের পাশ দিয়ে চলাচলরত পথচারীরা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন নবজাতকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস