সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৩৭

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৫:০৭
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। 
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৮ জন,শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু