ময়মনসিংহের মুক্তাগাছায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:২২
ময়মনসিংহের মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার দুপুর একটার দিকে মুক্তাগাছার সত্রাসিয়া এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে  সিএনজি  অটোরিকশার  দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন। পুলিশ ঘটনাস্থলে দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনের মধ্যে একজন শিশু রয়েছে।
 
ইত্তেফাক/নূহু