দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র জাতীয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় রংপুর জেলার কাউনিয়া, পীরগাছা, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, পীরগঞ্জ ও মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিক ও শ্রেণী-পেশার মানুষ তাসমিমা হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান (মিঠু), উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সেলিনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম (মায়া), সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যূগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ আনছারী, বালাপাড়ার ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সরাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম,ছাত্র নেতা আকিকুর রহমান, জামিল সরকারসহ আরও অনেকেই ইত্তেফাক সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর জেলার সভাপতি কাজী জাহিদ হাসান লুসিড, সহ-সভাপতি এম. মিরু সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সহকারী সম্পাদক আরমান হোসেন, অর্থ সম্পাদক ইমরোজ হোসেন ইমু, সদস্য আসাদুজ্জামান আফজাল, নজমুল ওহাব টিটু ও শাহীন সরকারসহ আরও অনেকেই ইত্তেফাক সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইত্তেফাক/নূহু
