দক্ষিণ মঙ্গোলিয়ায় বন্যায় ১২ জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:৪৮
দক্ষিণাঞ্চলীয় মঙ্গোলিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ১২ জন মারা গেছে। এছাড়া তিন জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়। খবর সিনহুয়ার।

আঞ্চলিক আবহাওয়া অফিস ঝড় ও বৃষ্টির জন্যে রেড এর্লাট জারি করে বলেছে, বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণ মঙ্গোলিয়াতে চলতি মাসে প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে। 

এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার বাসিন্দা বন্যা কবলিত এবং ১ লাখ ৫৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩ শরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। নয় হাজার ৩০৭ জন বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
 
দক্ষিণ মঙ্গোলিয়া চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
 
ইত্তেফাক/টিএস