এনআরসির তালিকা থেকে বাদ পড়লো ভারতের সাবেক রাষ্ট্রপতির পরিবার

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৮:৫১
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারত জুড়ে একটি দল দমনপীড়ন চালাচ্ছে। হঠাত্ বলা হচ্ছে দেশ ছেড়ে চলে যাও। বছরের পর বছর ধরে যারা ভারতে আছেন তাদের তাড়িয়ে দিলে তারা কোথায় যাবেন? যার ইচ্ছা তার নাম বাদ দিচ্ছে। এমনকি আসামের নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের পরিবারের সদস্যদের নামও। গতকাল মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক তিনি একথা বলেন। 
 
মমতা ব্যানার্জি প্রশ্ন করেন, শুধু বিজেপি দলের সমর্থক হলেই কি ভারতে থাকা যাবে? মমতা বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে দেশের মধ্যেই আজ চল্লিশ লক্ষ মানুষ শরণার্থী। এ ভাবে চললে  সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। কে বাংলায় থাকবে? কে আসামে থাকবে, সেটা ঠিক করবে একটা দল? আমি এটা সহ্য করব না।
 
ইত্তেফাক/ইউবি