দেশের সার্বিক উন্নয়নে সরকারের সকল সংস্থা একে অপরের সহায়ক। তাই কাজের মাঝে একে অপরের সাথে গড়ে ওঠে সু-সম্পর্ক, ভ্র্যাতৃত্ববোধ, মায়া মমতা এবং ভালবাসা।
সরকারি সকল সংস্থার কাজ ভিন্ন ভিন্ন হলেও সরকারের উন্নয়নের স্বার্থে সবাই যেন একই শিকলে বাঁধা। দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল কাস্টম হাউস প্রতি অর্থ বছর সরকারের রাজস্ব আদায় করে থাকেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৫ হাজার কোটি টাকা।
সীমান্তে চোরাচালান রোধেও রয়েছে বিজিবির কঠিন ভূমিকা। সে ক্ষেত্রে চোরাচালান রোধ হলে বেনাপোল বন্দর দিয়ে বাড়ে আমাদানি -রফতানি বাণিজ্য। বেড়ে যায় সরকারর রাজস্ব। তাই রাজস্ব আদায়ের সহায়ক হিসাবে সীমান্তে বিজিবির ভূমিকা লক্ষণীয়। সে ক্ষেত্রে দায়িত্বশীলতায় যেন একে অপরের প্রতি হৃদয়ের টান আর ভালবাসা।
সম্প্রতি বেনাপোল সীমান্তের দায়িত্বরত যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক এর হঠাৎ শারীরিক অসুস্থতার কথা শুনে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহম্মদ বেলাল হোসাইন চৌধুরী ছুটে যান তার সরকারি বাস ভবনে। চিকিৎসার খোঁজ খবর নিয়ে তার দ্রুত সুস্থতার কামনা করেন তিনি। এ সময় কমিশনারের সাথে ছিলেন বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম।
ইত্তেফাক/ইউবি
