ভারতে সকল ধরনের ই-সিগারেটের উৎপাদন, সরবরাহ ও বিক্রি বন্ধ করতে যাচ্ছে ভারত। খবর এনডিটিভির।
তামাকজাত পণ্যের সরবরাহ ও জনগনকে ধূমপান থেকে বিরত রাখতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ধূমপান থেকে নাগরিকদের উৎসাহ কমাতে নতুন আইন গড়তে যাচ্ছে তারা।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, অন্য তামাকজাত দ্রব্যের মত ই-সিরারেটও প্রায় সমান ক্ষতিকর। ই-সিগারেট বন্ধে আমরা জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলছি। ই-সিগারেটের ক্ষতিকর দিকগুলো বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হচ্ছে।
সম্প্রতি ভারতে ই-সিগারেটের চাহিদা ব্যাপকহারে বেড়ে যায় ভারতে। বিশেষ করে তরুণ তরুণীর মধ্যে ই-সিগারেট ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
ভারতীয় হাইকোর্ট সম্প্রতি ঘোষণা করেন, ই-সিগারেট বন্ধে তারা সকল ধরনের ব্যবস্থা নিচ্ছে। ই-সিগারেট বন্ধে এ মাসের ২১ তারিখ ভারতীয় হাইকোর্টে এক শুনানি আছে।
ইত্তেফাক/এসআর/নূহু
