আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। তবে এ ঘটনায় হতাহত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আলজাজিরা।
বৃহস্পতিবার সকালে কাবুলের কালা ওয়াজি নামক স্থানে গোয়েন্দা কার্যালয়টিতে হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে। আর ভেতর থেকে গুলি চালাচ্ছে বন্দুকধারীরা।
ভেতরে আটকে পড়াদের নিরাপদে বের আনাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাবুলের সরকার।
এর আগে বুধবার কাবুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিংরত শিয়া শিক্ষার্থীদের ওপর হামলায় ৪৮ জন নিহত হয়। আহত হয় ৬৭ জন।
ইত্তেফাক/টিএস
