নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারী ডাঙ্গাপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আতিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার দিকে। তিনি ওই গ্রামের মৃত্যু নিপুছা মামুদের ছেলে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, আতিয়ার রহমান বুধবার রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ঝুলে থাকা বিদ্যুতের তারটি পল্লী বিদ্যুত নাকি পিডিবির তা তিনি জানাতে পারেননি।
কিশোরগঞ্জ থানার ওসি ( তদন্ত) মফিজুল হক ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
