পাঁচবিবিতে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:২০
সোমবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি ঘটনায় স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু হয়েছে।
 
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জয়হার গ্রামের মতিয়ারের মেয়ে শুকুরময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতুন মুন্নি (১২)  ব্যাটারীচালিত ভ্যানে বাড়ি ফিরছিল। পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা এলাকায় চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। তাকে মারাত্মক আহত অবস্থায় পাঁচবিবি উপজেলা হাসপাতালে নিয়ে যাবার পথে সে মৃত্যুবরণ করে।
 
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিকন মাটিয়া গ্রামের সেকেন আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু