কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫২
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ হাদিউল (৩৮) নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার সময় অভিযান চালিয়ে হাদিউলকে আটক করে উপজেলার ফুলবাড়িয়া ইউপির ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কাছ থেকে। এসময় তার কাছ থেকে দেশীয় সাটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
হাদিউলের বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে। সে ওই গ্রামের হসতুল্লাহর পুত্র। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।
 
মিরপুর থানার প্রধান কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্র আটক বিষয়ে মামলার প্রস্তুুতি চলছিল।
 
ইত্তেফাক/নূহু