আসাদকে হত্যা করতে চেয়েছেন ট্রাম্প, নতুন বইয়ে তোলপাড়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০
ওয়াটারগেট কেলেংকারি ফাঁস করার সঙ্গে জড়িত আলোচিত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট’ বইয়ে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। বইটিতে ট্রাম্প সম্পর্কে করা নানা দাবি আলোচিত হচ্ছে বিশ্বজুড়েও। বিবিসি, এনডিটিভি।
 
বইয়ে বলা হয়, ট্রাম্পের আদেশ শোনেন না তার মন্ত্রী এমনকি হোয়াইট হাউসের কর্মকর্তারাও। তাকে ক্ষেপাটে ও আবেগতাড়িত হিসেবে বর্ণনা করেন তার আশপাশের লোকজন। ট্রাম্পের অদ্ভূত ব্যক্তিত্বের কারণে হোয়াইট হাউস ও সরকারে অস্থিরতা দেখা দেয় বলেও দাবি করেন উডওয়ার্ড।
 
উডওয়ার্ড বলেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যা করতে বলেছিলেন ট্রাম্প। তবে এ কথা মোটেও শোনেননি ম্যাটিস।
 
হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা ট্রাম্প সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় আমি যেন উন্মাদের শহরে আছি।’
 
বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর। তবে বুধবার বইয়ের কিছু অংশ প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
 
উডওয়ার্ডের দাবিগুলোকে বানোয়াট বলেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি বলেন, ‘এটি যে ভুয়া তা প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস ও জন কেলি (হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা) বলেছেন। অন্য দাবি উদ্ধৃতিগুলোর মতো এটিও ভুয়া।’
 
ইত্তেফাক/টিএস