ঝিনাইগাতীতে ইরি-বোরো ধানা কাটা শুরু

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৮

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইরি বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকের অভিযোগ, তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বাজারে মোটা ধান পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা, চিকন ধান ছয়শ থেকে সোয়া ছয়শ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে জানা যায়, এ দিকে ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছে উপজেলার কৃষক। উপজেলার বগাডুবি, সুরিহারা, পাইকুড়া ও দড়িকালিনগর গ্রামে ধান কাটা হচ্ছে। ধান কাটতে কৃষক শ্রমিকের মজুরি দিচ্ছেন দিনে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা। উপজেলার নামা এলাকায় কৃষক প্রাকৃতিক দুর্যোগের ভয়ে ইরি-বোরো ফসল ঘরে তুলতে আগেই মাঠে নেমে পড়েন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালো হয়েছে। তবে বাজারে ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। 

আরও পড়ুন: প্রথমে মিলন, পরে প্রেমিককে খুন

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান,  হাইব্রিড ৪-৫ বিআর ২৬-২৮ ধান কাটা শুরু হয়েছে। এ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

ইত্তেফাক/অনি