ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে একই প্রতিষ্ঠানের ২০ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয় জন। দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। শনিবার এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশবাহিনীর মুখপাত্র ত্রুনোয়োদো উইসনু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০ মিটার গভীর খাদে পড়ে। বাসটিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তারা সকলে মিলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এটিই ছিল প্রতিষ্ঠানের কর্মচারী-বাহী সর্বশেষ বাস।
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষজ্ঞরা এজন্য অব্যবস্থাপনা ও সড়কগুলোর বাজে অবস্থা খারাপ অবস্থাকে দায়ী করেন।
ফেব্রুয়ারিতে পশ্চিম জাভা দ্বীপ থেকে ফেরার সময় একটি পর্যটকবাহী বাস পাহাড় থেকে পড়ে ২৭ জন মানুষ মারা যান।
এর কয়েক মাস পর, পশ্চিম জাভার পুনচাক রিসোর্টে দু’টি গাড়ি দুর্ঘটনায় ১৫ জন নিহত হন। -ডয়েচে ভেলে
ইত্তেফাক/ জেআর
