অস্ট্রেলিয়ার একটি বাড়ি থেকে ৫ লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১
অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি বাড়ি থেকে শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার পশ্চিম অস্ট্রেলীয় পুলিশ একথা জানিয়েছে। খবর বিবিসির।

 

পুলিশ জানায়, ২০ বছর বয়সী এক ব্যক্তি থানায় গেলে তার কথার সূত্র ধরে ওই বাড়িতে যায় পুলিশ। এরপর লাশগুলো দেখতে পায় তারা।
 
লাশের সংখ্যা ঠিক কতটি তা উল্লেখ করেনি পুলিশ। এক কর্মকর্তা বলেন, ‘শিশুসহ কয়েকটি লাশ উদ্ধার করেছি আমরা।’
 
তবে বিভিন্ন সূত্রে ৫ জনের কথা জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
 
থানায় যাওয়া ওই ব্যক্তিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতরা কিভাবে মারা গেছেন এবং পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিটির সঙ্গে তাদের সম্পর্ক কী তা জানা যায়নি।
 
ইত্তেফাক/টিএস