‘প্রেসিডেন্ট হতে চাননি ডোনাল্ড ট্রাম্প’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি বলেন, মার্কিন ব্যবসায়ী ট্রাম্প কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি।
 
নিজেকে নিয়ে ‘ফুল ডিসক্লোসার’ নামে একটি বই লিখেছেন স্টর্মি। বইয়ে তিনি এই দাবি করেন। 
 
স্টর্মি লিখেন, একটি গলফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আলাপ হয়। সেদিন লাল রঙের টুপি পড়েছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। 
 
এই পর্ন তারকা আরো জানান, ওই গলফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউসে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই না কি তিনি ট্রাম্পের সঙ্গে ‘সেক্স’ করেন।
 
এর আগে স্টর্মি জানিয়েছিলেন ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই ঘটনা গোপন রাখার শর্তে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্টর্মির এ অভিযোগ স্বীকার করেন কোহেন।
 
এ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন স্টর্মি ড্যানিয়েলস। 
 
ইত্তেফাক/জেডএইচ