বরিশালে কমিউনিটি মেডিকেল অফিসারের রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১০
নগরীর লুৎফর রহমান সড়কের ভাড়াটিয়া বাসা থেকে স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মারুফা আক্তারের (৪১) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার দুপুর পৌনে দুইটার দিকে ওই সড়কের শরীফ মঞ্জিলের তৃতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মারুফার স্বামী জহিরুল হায়দার চৌধুরী ঢাকার একটি এনজিওতে কর্মরত রয়েছেন।
 
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাটি রহস্যজনক মৃত্যু হিসেবে ধারণা করা হচ্ছে। কেননা মারুফা আক্তারের বাসাটি ভেতর থেকে আটকানো ছিল এবং তার মাথায় ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জানা গেছে মারুফা আক্তার এই বাসায় ৭ বছর ধরে ভাড়া থাকতেন। লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি