রাজশাহীর গোদাগাড়ীতে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত ও এক এস আই আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার সোনাদিঘী নামক স্থানে গোদাগাড়ীগামী মোটর সাইকেলের সঙ্গে রাজশাহীগামী পিকআপভ্যানের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই আলাউদ্দীন নামের পুলিশ কনস্টেবল নিহত হন।
এ সময় আল ইসলাম তুহিন নামের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হন। তাকে গোদাগাড়ী দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। আহত আল ইসলাম তুহিনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত আলাউদ্দীন ও আল ইসলাম তুহিন রাজশাহী রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন বলে জানান গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।
ইত্তেফাক/নূহু
