২৪ কোটি টাকায় বিক্রি হবে আস্ত গ্রাম

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:৩৯
গাড়ি বা বাড়ি বিক্রির কথা সচরাচর শোনা যায়। কিন্তু নিউজিল্যান্ডে পুরো একটি গ্রাম বিক্রি হবে বলে জানানো হয়েছে।
 
গ্রামটির পুরো নাম লেক ওয়াকিটাকি। নিউজিল্যান্ডের ডুনেডিন শহর থেকে উত্তরে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৩০ সালে বাঁধ তৈরির সময় কিছু শ্রমিক পরিবারের সঙ্গে থাকার জন্য তৈরি করেন এ গ্রাম।   
 
গ্রামটি বিক্রির জন্য মূল্য ধরা হয়েছে বাংলাদেশী টাকায় ২৪ কোটির বেশী। গ্রামটিতে বর্তমানে আছে মোট আটটি পরিবার। প্রতিটি পরিবারে আছে তিনটি করে বাড়ি।  প্রতিটি বাড়ির জন্য আলাদা করে জলাশয়ের অংশ ভাগ করা আছে।
 IMG0
 
পুরো গ্রামে রয়েছে মাত্র একটি রেস্তারা। নিউজিল্যান্ডের অনেকের কাছে বেশ জনপ্রিয় এই গ্রাম। অবসর সময় কাটাতে ঘুরতে চলে আসেন এই গ্রামে।
 
নিউজিল্যান্ডের এক স্থানীয় ব্যবসায়ী কেল্লি মিলমাইন বলেন, ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে গ্রামটি। বিদেশী অনেক পর্যটকরাও এখানে আসা শুরু করেছে।
 
তবে বিদেশীরা কেউ কিনতে পারবে না এই গ্রাম। চলতি বছরে এই নিয়ম করে নিউজিল্যান্ড সরকার। 
 
ইত্তেফাক/এসআর