কোভিড শেষ হওয়ার আপাতত কোনো সুসংবাদ নেই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫২

বিশেষজ্ঞগণ আশা করেছিলেন অপেক্ষাকৃত দুর্বল ওমিক্রনের পর হয়তো-বা কোভিড শেষ হয়ে যেতে পারে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়েছেন এই বলে যে, আপাতত কোভিড শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বরং সংস্থাটির প্রধান ওমিক্রনের নতুন যে ভ্যারিয়্যান্টটি শনাক্ত হয়েছে তাকে ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ বা বিপজ্জনক কোভিড সংক্রমণ।

আর এই ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্টটি অত্যন্ত সংক্রামক এবং এই নতুন ওমিক্রনের উপসর্গ অত্যন্ত তীব্র ধরনের। অনেক ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়্যান্টের চাইতেও ক্ষতিকর। তীব্র জ্বর, তীব্র মাথাব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ পর্যন্ত হতে পারে। যদিও ওমিক্রনের এই নতুন ধরন নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবু এখনই সতর্ক হওয়া খুবই জরুরি। তাই এই মুহূর্তে প্রতিরোধই একমাত্র উপায়।

মাস্কপরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার এবং সোশ্যাল গ্যাদারিং পরিহার করা। একই সঙ্গে দ্রুত দুই ডোজ ভ্যাকসিন নেওয়া এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কোভিডের বুস্টার ডোজ দেওয়া।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ