গলাব্যথা হলে কী করবেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০১

শুধু কোভিড নয় নানা কারণে গলাব্যথা হতে পারে। তন্মধ্যে বিশেষ করে থ্রট ইনফেকশন হলে গলায় ব্যথা হয়। এছাড়া ভাইরাস জ্বর, কোভিড এবং কোভিড পরবর্তী জটিলতা হিসেবেও গলায় ব্যথা হতে পারে। সাধারণত যে কারণেই গলাব্যথা হোক না কেন তেমন কোনো চিকিৎসা ছাড়াই গলাব্যথা নিরাময় করা যায়।

গলাব্যথার ভালো চিকিৎসা হচ্ছে লবণ গরম পানি দিয়ে দু থেকে তিন বেলা গার্গেল করা এবং বারবার গরম পানি পান এবং বারবার আদা-চা খাওয়া। পাশাপাশি আইসক্রিম, ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকা।

এর পরও যদি গলাব্যথা না কমে তাহলে অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এমোক্সিসিলিন বা এজিথ্রোমাইসিনজাতীয় ওষুধ সেবন করতে হতে পারে। তবে মনে রাখতে হবে পোস্ট কোভিড গলাব্যথা অনেক দিন থাকতে পারে।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/এমআর