মানসিক চাপ কমাতে প্রার্থনা 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১২

মানসিক চাপ নেই, এমন মানুষ হয়তো-বা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। মানুষ মাত্রই কমবেশি মানসিক চাপ আছে। তবে মানসিক চাপ, অবসাদের কারণও নানাবিধ। তবে বিশেষজ্ঞগণ ওষুধের মাধ্যমে মানসিক চাপ কমানোর পরিবর্তে ইয়োগা ও প্রার্থনার ওপর জোর দিচ্ছেন বেশি।

গবেষণায় দেখা গেছে, কেউ যদি স্ব স্ব ধর্ম অনুযায়ী নিয়মিত একাগ্রচিত্রে প্রার্থনা করেন অথবা ইয়োগা করেন তাহলে মানসিক চাপ হ্রাস পায়। তবে যাদের প্রবল মানসিক চাপ রয়েছে এবং কোনো কিছুতেই মনোযোগী হতে পারছেন না তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তবে সাধারণভাবে যাদের পারিবারিক কারণ, কর্ম ক্ষেত্রের প্রভাব ও ব্যক্তিগত সমস্যা থেকে মানসিক চাপ তৈরি হয় তাদের প্রার্থনা ও ইয়োগায় ভালো ফল পাওয়া যায়।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/কেকে