তেলের দাম বেশি রাখায় দোকান সিলগালা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৮:৪০

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের দাম বেশি রাখায় একটি ডিলারের দোকান সিলগালা করা হয়েছে। আবুল খায়ের ট্রেডার্স নামের ওই দোকানে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৫ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযান শেষে ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, সরকার সবার সঙ্গে বসে প্রতি লিটার সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান,  আমরা সঠিক তথ্য নেওয়ার জন্য দুজন কর্মকর্তাকে পাইকারি বিক্রেতা আবুল খায়ের ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। তাদের কাছে প্রথমে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা চান। দর কষাকষির এক পর্যায়ে এ ডিলার ১৭৩ টাকায় দিতে রাজি হন।

 

ইত্তেফাক/এনএ/ইউবি