পর্ব-২

ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:০৬

ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে অনেক কিছুই জানতে হবে। না হয় ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনি যে কোন সময় এই সেক্টর থেকে ঝরে যেতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন হয়, কোন কাজের চাহিদা ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বেশি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নির্বাচন সহ আরো বিভিন্ন বিষয় জানা নতুনদের জন্য অত্যন্ত জরুরি।

(১) ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে রিকমেন্ডেড বিষয় হলো স্কিল। কম্পিউটারে করা যায় এমন যে কোন কাজের উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হাজার হাজার ক্যাটাগরির কাজ পাওয়া যায়।

তবে আপনি চেষ্টা করবেন, কোন মেজর ক্যাটাগরির কাজ শেখার জন্য। মেজর ক্যাটাগরি বলতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।

এই ক্যাটাগরিগুলোর মধ্যে অনেক সাব ক্যাটাগরি রয়েছে। উদাহরণস্বরূপ গ্রাফিক্স ডিজাইন এর সাব ক্যাটাগরি যেমন: ফটো এডিটিং, ইনফো গ্রাফিক, মোশন গ্রাফিক ইত্যাদি।

আপনি যদি কোন সাব ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তবে কাজের পরিমাণটা সীমিত হয়ে আসবে। আবার যদি কোন মেজর ক্যাটাগরিতে কাজ করতে পারেন, তবে আপনি কাঙ্খিত ক্যাটাগরিতে বিভিন্ন কাজ করতে পারবেন।

(২) কাজ শেখার পর সঠিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নির্বাচন করা অত্যন্ত জরুরি। নতুনরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে একটি বড় ভুল করে, তা হলো সঠিক মার্কেটপ্লেস নির্বাচন করতে পারে না। চলবে...

ইত্তেফাক/এমআর