শেষ পর্ব

ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩:২৫

অচেনা এবং অজানা মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করে কাজ শুরু করে দেয়। এটা নিতান্তই একটি ভুল। আপনি যেই মার্কেটপ্লেসে কাজ করতে চাচ্ছেন সেই মার্কেটপ্লেস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা উচিত।

বিশেষ করে কাঙ্ক্ষিত সেই মার্কেটপ্লেসটি ট্রাস্টেড কি না, তাদের পেমেন্ট সিস্টেম কি, কত বছর ধরে তারা সার্ভিস দিচ্ছে এই সমস্ত বিষয় আপনাকে জানতেই হবে।

নতুনরা অনেক সময় ভুল মার্কেটপ্লেস নির্বাচন করে। ফলে এমনও হয় যে, কাজ পায় না, আবার কাজ পেলেও কাজ শেষে পেমেন্ট পায় না। এই ধরনের আরও বিভিন্ন সমস্যা তৈরি হয়। এজন্য ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে মার্কেটপ্লেস সম্পর্কে পূর্ব ধারণা নেওয়া আবশ্যক।

(৩) খুব বেশি ক্যাটাগরির কাজ একসঙ্গে করাটাও উচিত না। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এবং প্রোগ্রামিং একসঙ্গে করতে যান তবে দেখবেন যে সার্ভিস দিতে গিয়ে এলোমেলো মনোভাব চলে আসবে।

তবে হ্যাঁ, আপনার যদি একাধিক বিষয়ের স্কিল থাকে, তবে দুটি মার্কেটপ্লেস একসঙ্গে টার্গেট করতে পারেন। মনে করুন, Fiverr মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের উপর একাউন্ট খুললেন আর Upwork মার্কেটপ্লেসে প্রোগ্রামিং সার্ভিসের উপর একাউন্ট খুললেন।

ইচ্ছে করলে এভাবে কাজ করতে পারেন। তবে একসঙ্গে একাধিক স্কিলে কাজ করা উচিত মনে করি না। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স।

তবে আপনি যদি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে চান, তবে আপনার ওয়েবসাইটে একসঙ্গে বিভিন্ন সার্ভিসের অফার করতে পারবেন। এতে কোন প্রকার সমস্যা হবে না।

ফিল্যান্সিং করার যা যা প্রয়োজন হবে

(১) ফ্রিল্যান্সিং করার জন্য প্রথম রিকমেন্ডেড বিষয় হলো আপনার স্কিল। আপনাকে এমন একটি বিষয়ের স্কিল ডেভেলপ করতে হবে যেটার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, এসইও বা ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।

(২) ফ্রিল্যান্সিং করার জন্য আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ এর প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করেন মোবাইলে কি ফ্রিল্যান্সিং করা যায়? এই প্রশ্নের সাধারণ উত্তর করা যায়। তবে আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়তে চান, তবে ফ্রিল্যান্সিংকে মোবাইলে টার্গেট করা উচিত হবে না।

আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তবে অনেক সহজ ভাবেই ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন।

(৩) ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কাঙ্ক্ষিত ডিভাইসে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে। ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারনেটে ভিত্তিক কাজ। তাই ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে।

এই তিনটি বিষয় যদি আপনার থাকে তবে অবশ্যই ফ্রিল্যান্সিং করার জন্য আপনি রেডি। চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আজ থেকেই শুরু করতে পারবেন।

নতুন অবস্থায় যদিও ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক কঠিন মনে হয়। তবে আপনি যদি সফল কয়েকজন ফ্রিল্যান্সারকে ফলো করেন, তবে সহজেই ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যেতে পারবেন।

ইত্তেফাক/এমআর