ইতিহাসের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০১১ সাল। গত মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অগানাইজেশনের বার্ষিক গ্রিনহাউস গ্যাস বুলেটিনে বেরিয়ে এসেছে এই তথ্য। ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশনের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বিকিরণগত শক্তির শতকরা ৮৫ ভাগের উত্সই কার্বন ডাই-অক্সাইড। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, ১৭৫০ সাল থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫০০ কোটি টন কার্বন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। ডব্লিউএমও সেক্রেটারি জেনারেল মাইকেল জারোড বলেন, ‘কয়েক শ’ বছর ধরে বায়ুমণ্ডলে থাকবে এই কার্বন ডাই-অক্সাইড। ফলে বাড়তেই থাকবে বৈশ্বিক উষ্ণতা। কার্বন ডাই-অক্সাইড নির্গমণ আরো বাড়লে অবনতি হবে এই অবস্থার। ১৯৯০ সাল থেকে ২০১১ সালের মধ্যে ৩০ শতাংশ বেড়েছে বৈশ্বিক উষ্ণতা। একই সঙ্গে বিপজ্জনক হারে বেড়েছে মিথেন গ্যাসের পরিমাণও।