আগামী ২১-২২ ডিসেম্বর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোকসজ্জা, র্যালি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্রদের দুইকপি ছবিসহ রেজিস্ট্রেশন এবং স্মরণিকার জন্য লেখা আহবান করা হচ্ছে। রেজিস্ট্রেশন ও লেখা পাঠানোর শেষ তারিখ ৭ ডিসেম্বর। বিস্তারিত তথ্যের জন্য www.jubileeansunamganj.com ভিজিট করতে অনুরোধ করা হলো। এছাড়া যে কোন তথ্যের জন্য আশরাফ আহমদ, ফোন-০১৭১৩-০০৬৪৮৭, পীর হাবিবুর রহমান, ফোন-০১৭১৫-০৩৮৯৫৭, হুমায়ূন রশিদ চৌধুরী, ফোন-০১৭১১-১৯৫৭৬৮ ও মতিউর রহমান, ফোন-০১৬৮৬৫৭৯১০২ এই নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
- প্রেস বিজ্ঞপ্তি
