আট মিনিটের নৃত্যের জন্য ১ কোটি ৪০ লাখ রুপি!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪০
ভারতের ছত্তিশগড় রাজ্যে গত মাসে একটি অনুষ্ঠানে নাচের জন্য বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে এক কোটি ৪০ হাজার রুপির বেশি অর্থ দিয়েছে রাজ্য সরকার। কারিনা ৮ মিনিটকাল অনুষ্ঠানে নাচেন রাজ্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে নাচের জন্য তাকে এই অর্থ দেয়া হয়। বৃহস্পতিবার বিধানসভায় কংগ্রেস সদস্য মোহাম্মদ আকবরের এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের গণপূর্ত মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল এ তথ্য জানান। তিনি রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বও পালন করছেন। খবর এনডিটিভির। মন্ত্রী জানান, গত মাসে রাজ্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় সপ্তাহব্যাপী ‘রাজ্য উত্সব ২০১২-এ কারিনাসহ ২৪৫ জন শিল্পী অংশ নেন।