আর্জেন্টিনা সীমান্তবর্তী আন্দিয়ানের দক্ষিণে অবস্থিত কোপাহিউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাতের জন্য চিলি রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জনজীবনের জন্য বড় ধরনের হুমকির সম্ভাবনা থাকায় এ সতর্কতা জারি করা হয়। জাতীয় জরুরি দফতর অগ্ন্যুত্পাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করলেও এতে বর্তমানে কোন শহর ঝুঁকির মুখে না থাকায় জনগণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি।
