ঝাড়খন্ডে মাওবাদী হামলায় সাত সেনা নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৮
ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যে মাওবাদীদের সাথে যুদ্ধে আধা সামরিক বাহিনীর ৭ সেনা নিহত হয়েছে। সোমবার লাতেহার প্রদেশে ঐ লড়াইয়ে আরো অন্তত ৯ পুলিশ ও সেনা আহত হয়েছে। মাওবাদীরা উত্তর-পূর্ব এবং মধ্য ভারতে তাদের অবস্থান শক্তিশালী করছে। ঝাড়খন্ডের পুলিশ প্রধান জি এস রাথ জানান, প্রায় ৫০জনের নিরাপত্তা দলটির ওপর মাওবাদীরা হামলা চালায়। নিরাপত্তাকর্মীরা পাল্টা হামলা চালায়। কয়েক ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। হামলাস্থল থেকে ৭ সেনার মৃতদেহ উদ্ধার করা হয়।