চাক হেগেলের প্রতি কলিন পাওয়েলের সমর্থন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২১
চাক হেগেলের প্রতি জোরালো সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। রবিবার সাবেক এই সিনেটরের প্রতি তিনি এ সমর্থনের কথা ব্যক্ত করেন। এদিকে হেগেলকে নিয়ে কিছু বিতর্ক থাকলেও সিনেটে তিনি জিতবেন বলে আশা করা হচ্ছে। খবর সিনহুয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হেগেলকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে মনোনয়ন দিয়েছেন। এনবিসি’র ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে পাওয়েল বলেন, আমি মনে করি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে চমত্কার কাজ করবে। আমার এও বিশ্বাস কংগ্রেসেরও চূড়ান্ত সমর্থন পাবেন তিনি। হেগেল (৬৬) ভিয়েতনাম যুদ্ধের একজন প্রাজ্ঞ ব্যক্তি এবং আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারসহ নানা ইস্যুতে ওবামা সরকারের একজন বিশ্বস্ত মিত্র হিসাবে পরিচিত তিনি।