ফরাসি সৈন্যদের নিয়ন্ত্রণে টিম্বাকটু

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
মালির ঐতিহাসিক শহর টিম্বাকটুতে শক্ত অবস্থান নিয়েছে ফরাসি সৈন্যরা। গত সোমবার ইসলামি জঙ্গিদের কাছ থেকে কোন ধরনের রক্তপাত ছাড়াই শহরটি দখলে নেয় বিদ্রোহীরা। ফ্রান্সের এক সামরিক কমান্ডার জানিয়েছে, আর কোন জঙ্গি আছে কি না তা খুঁজে বের করতে আমাদের সৈন্যরা রাস্তায় টহল দিচ্ছে। টিম্বাকটু এখন সম্পূর্ণ নিরাপদ। তবে এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো কিদাল। এ অঞ্চলটি বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটি। এদিকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এ বিষয়ে এক সম্মেলন করতে যাচ্ছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। অপরদিকে আফ্রিকান ইউনিয়ন বিদ্রোহীদের সাথে লড়াই অব্যাহত রাখতে তহবিল গঠনের কথা বলেছে। তাছাড়া গতকাল মঙ্গলবার মালিতে ইউরোপীয় ইউনিয়নের প্রশিক্ষণ মিশন খোলার জন্য ব্রাসেলসে এক সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে।