পম্পেও ‘নির্বোধ এবং বিপজ্জনক’: উত্তর কোরিয়া

আপডেট : ০৩ মে ২০১৯, ০৮:৫৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে ‘নির্বোধ ও বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার উপ পরাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। 

গত সপ্তাহে সিবিএস নিউজ নেটওয়ার্ককে এক সাক্ষাৎকার দেন পম্পেও। সাক্ষাৎকারে পম্পেও বলেন, কিম জং-উন তার দেশের পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে আলোচনা করতে না চাইলে মার্কিন সরকার তার নীতি পরিবর্তন করবে।

এর জবাবে হুই বলেন, সামরিক উপায়ে উত্তর কোরিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের যে হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন তা ‘নির্বুদ্ধিতা ও বিপজ্জনক’ চিন্তাধারার পরিচায়ক।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে এবং উপযুক্ত সময়ে আমরা তা। 

তিনি আরও বলেন, আমেরিকা যখন তার বর্তমান নীতিতে পরিবর্তন আনবে তখনই কেবল তা সম্ভব হবে। 

এছাড়া হুই বলেন, আমেরিকা যদি চলতি বছরের শেষ নাগাদ তার নীতিতে পরিবর্তন না আনে তাহলে তাকে ‘অপ্রত্যাশিত পরিণতি’র মুখোমুখি হতে হবে।

আরো পড়ুন: ওড়িশায় আজ দুপুরে ২০০ কিমি বেগে আঘাত হানতে পারে ‘ফণী’

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের  বৈঠক কোন ধরনের চুক্তি ছাড়াই সম্পন্ন হয়। 

ইত্তেফাক/এসআর