শ্যাভেজই দায়িত্বে আছেন :মাদুরো

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে সব ধরনের গুজব নাকচ করে দিয়ে বলেছেন, শ্যাভেজ ঠিকমত দায়িত্ব পালন করছেন এবং তার অধঃস্তনদের বিভিন্ন ব্যাপারে আদেশ-নির্দেশও দিচ্ছেন। আটদিন আগে কারাকাসের একটি সামরিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর থেকে শ্যাভেজ লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। এরপর তার স্বাস্থ্য ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে গুজব ওঠে। প্রায় দুই মাস ধরে তিনি কিউবায় ক্যান্সারের চিকিত্সা নেন। মাদুরো বলেন, ‘প্রেসিডেন্ট ঠিকতম দায়িত্ব পালন করছেন এবং তার বিশ্বস্ত নারী-পুরুষ নতজানু হয়ে তার আদেশ-নির্দেশ শ্রবণ করছেন।’