কাজীপুরে নিখোঁজ স্কুল শিক্ষকের সন্ধান মেলেনি

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:১৩
কাজীপুরের দুর্গম চরাঞ্চলের উত্তর ছালার গ্রামের আইয়ুব আলীর পুত্র ও সিন্দুর আটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসা (৩৭) নিখোঁজ হওয়ার সাতদিন অতিবাহিত হতে চললেও আজও সন্ধান পাওয়া যায়নি। সে বেঁচে আছে না মারা গেছে সে বিষয়েও তার বাবা-মা, স্ত্রী-ছেলে কিছু বুঝতে পারছে না। মুসার পরিবার তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, সাতদিন আগে স্কুলশিক্ষক মুসা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। ইতিমধ্যে মুসার পরিবার তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি। এমন কি বিষয়টি থানা পুলিশকে জানিয়েও কোন ফল হয়নি। মুসাকে ফিরে পেতে তার পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। মুসার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার।