কঙ্গোয় বিমান দুর্ঘটনায় ৩৬ যাত্রী নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:০১
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় বিমান দুর্ঘটনায় ৩৬ জন যাত্রী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। -খবর এনডিটিভির। সূত্র জানায়, ৪০ জন আরোহী বহনকারী কঙ্গোর বেসরকারি সিএএ এয়ারলাইনের একটি ফকার বিমান দুর্ঘটনার শিকার হলে নিহতের এই ঘটনা ঘটে। যাত্রীদের মাত্র চারজন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে গোমার মেয়র নাস্সন কুবুয়া জানিয়েছেন। দেশটির পূর্ব কাসাই প্রদেশের লডজা থেকে বিমানটি যাত্রা শুরু করার পর গোমার মধ্যাঞ্চলে নির্বাচন কমিশন ভবনের কাছাকাছি বিধ্বস্ত হয়। তবে এতে ওই এলাকার কোনো মানুষ হতাহত হয়নি। মেয়র কুবুয়া বলেন, বিমানটির চালক এলাকাটির ঘরবাড়ি এড়াতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। গোমা এখন একটি বিধ্বস্ত ভূমি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ২০১২ সালে দেশটির বুকাভু শহরে একটি বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট জোসেফ কাবিলার ব্যক্তিগত উপদেষ্টা অগাস্টিন কাটুম্বা নিহত হয়েছিলেন।