ভারতে একটি বাস সেতু থেকে নিচে পড়ে গিয়ে ৩৭জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রত্নগিরি জেলায় সোমবার দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি এই বাসটির যাত্রীরা গোয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটির বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে এই দুর্ঘটানটি ঘটেছে। বাসটিতে বেশ কয়েকজন বিদেশি যাত্রীও ছিল বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে এক রাশান নাগরিককে উদ্ধার করা হয়েছে। বাসটির চালকও এই দুর্ঘটনায় আহত হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, বাসটি চালনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিল কি না। এ লক্ষ্যে তার ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।-এনডিটিভি
