সংবাদ কণিকা

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:১০
জ্বালানি ছাড়াই উড়বে বিমান কোনো জ্বালানি খরচ না করেই যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে যাওয়ার পরিকল্পনা করছে ‘সোলার ইমপালস’। এটি সৌরচালিত একটি বিমানের প্রকল্প। সুইজারল্যান্ডভিত্তিক এই প্রকল্পের মূল উদ্যোক্তা ব্যার্ট্রান্ড পিকার। তার সঙ্গে রয়েছেন অন্দ্রেঁ বোরশবার্গ। এই বোরশবার্গই চালাবেন বিমানটি। আগামী মাসের প্রথমদিকে সানফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করবে এই সৌরচালিত বিমান। প্রায় দু’মাস পর সেটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামবে। এর মধ্যে ফিনিক্স, ডালাস, ওয়াশিংটনসহ আরও একটি শহরে যাত্রাবিরতি করবে বিমানটি।-ডয়েচে ভেলে ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত-২ ভারতের দক্ষিণাঞ্চলে বুধবার সকালে ব্যাঙ্গালোরগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। দক্ষিণাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র ভি জে আকামা এ দুর্ঘটনায় অন্ততপক্ষে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের চিত্তারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আকামা বলেন, ওইদিন ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। - এএফপি থ্যাচারের মৃত্যুতে ‘উত্সব’ মার্গারেট থ্যাচারের মৃত্যুতে ‘উত্সবে’ মেতেছিল কিছু লোক। সেই জমায়েত ভাঙতে গিয়ে ছয় পুলিশ আহত হয়েছেন। দক্ষিণপন্থী থ্যাচারের অসংখ্য ভক্তের মতো প্রবল বিরোধীও ছিলেন অনেকেই। তার মৃত্যুর পরে ব্রিটেনে উত্সব করেছে বিরোধীদের অনেকেই। মঙ্গলবার ব্রিস্টলে ২শ’ জনের মতো লোক জমায়েত হয়ে আনন্দ-উল্লাস করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিয়ারের ক্যান ও বোতল ছোঁড়া হয়। এতে ওই ছয় পুলিশ আহত হয়। -পিটিআই ললিপপের মুখ ললিপপ কি শুধু ছোটদেরই পছন্দ? নাহ, মোটেই তা নয়। চোখ, কান, নাক সমেত হুবহু আপনার মুখের আস্ত আদল ফুটিয়ে তুলতে এর জুড়ি মেলা ভার। অন্তত এমন কাণ্ডই ঘটিয়েছেন সিঙ্গাপুরের এক শিল্পী। চায়না টাউনের রাস্তায় তাকে ঘিরে উপচে পড়ে পর্যটকদের ভিড়। তাদের মধ্যে যখন চাপা গুঞ্জন, হঠাত্ই মুখ থেকে ললিপপ বার করে আনেন ওই শিল্পী। পর্যটকদের চোখে-মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। প্রায় হাঁ করে তারা তাকিয়ে দেখেন, ললিপপে ফুটে উঠেছে তাদেরই কারো মুখ। খুদে সেই মুখ যেন তাকিয়ে দেখছে তাকেই। -আনন্দবাজার পত্রিকা