অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ শচিন টেন্ডুলকারের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেন। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে এলে সাংবাদিকরা টেন্ডুলকারের বর্তমান ফর্মকে কিভাবে মূল্যায়ন করছেন এমন প্রশ্নের জবাবে ওয়াহ বলেন, ‘সে ভাল খেলছে। তবে সে তার মান বজায় রেখে খেলছে না। তাকেই সিদ্ধান্ত নিতে হবে (এখন তার অবসরে যাওয়া উচিত কি-না)।’ ক্রিকেটের মান এবং গুণগত অবস্থা বজায় রাখার জন্য টেস্ট ক্রিকেট গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মত সীমিত ওভারের ক্রিকেট নিজেদের মেধার প্রমাণ দিতে তরুণ খেলোয়াড়দের জন্য প্রথম ধাপ, ‘মান এবং মেধা উভয় রক্ষার জন্যই টেস্ট ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কখনো সীমিত ওভারের ম্যাচের বিকল্প হতে পারে না।’
