স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গতকাল জয় পেয়েছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ও কালিন্দি ক্রীড়া চক্র। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়ং পেগাসাসকে ৭ উইকেটে হারিয়েছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে রায়ের বাজার অ্যাথলেটিকস ক্লাবকে মাত্র ৪ রানে পরাজিত করে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে ৩ উইকেটে হারিয়েছে কালিন্দি ক্রীড়া চক্র।
