জুবায়ের হোসেনের আগুন ঝরানো বোলিং এবং তাতে মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেনের যোগ্য সঙ্গ মিলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চারদিনের ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যেতে বাধ্য করে।
গতকাল বুধবার সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় এরপর অবশিষ্ট সময়ে বিনা উইকেটে ১৯ রান তোলে স্বাগতিকরা। ক্রিজে ছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন (১২) ও সাদমান ইসলাম অনিক (৬)।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে তোলা বিনা উইকেটে ২৩ রান নিয়ে কাল খেলা শুরু করেছিল সফরকারীরা। অধিনায়ক কুশল মেন্ডিস ৮৩ বলে নয় চারে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। জুবায়ের চার উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: প্রথম ইনিংস- ৬৮ ওভারে ১৮৫/১০ (কুশল ৫৪, পাওয়ান ৩২, হাসান ২৩, মিনোদ ২৩, অতিরিক্ত ১৫; জুবায়ের ৪/৩৫, মেহেদি ২/১, মোসাদ্দেক ২/২৯)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: প্রথম ইনিংস- আট ওভারে ১৯/০ (নাজমুল অপরাজিত ১২, সাদমান অপরাজিত ৬)।
