বাটের আবেদন খারিজ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৩
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দেয়া দশ বছরের নিষিদ্ধাদেশের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমান বাট আপিল করলেও আদালত সেই আপিল আবেদন খারিজ করে দিয়েছে। বাটের আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে একথা জানান। বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে আইনজীবী ইয়াসিন প্যাটেল লন্ডন থেকে এএফপিকে বলেন, ‘আবেদনটি খারিজ করে দেয়া হয়েছে।’ ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্টে অর্থের বিনিময়ে নো বল করার অভিযোগে দোষী প্রমাণিত হলে বাট ও দলের অপর দুই ফাস্টবোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরকে নিষিদ্ধ করে আইসিসি।বর্তমানে বন্ধ থাকা বৃটিশ সংবাদপত্র ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর প্রতিনিধি মাজহার মজিদ ছদ্মবেশে এক লাখ ৫০ হাজার পাউন্ডের বিনিময়ে তাদেরকে নো বল করাতে সম্মত করে। ২৮ বছর বয়সী বাটকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। লন্ডনের একটি আদালত ২০১১ সালের নভেম্বরে তিনজনকেই কারাগারে পাঠায়।