বাংলাদেশের সামনে দেয়াল টেলর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৪
হারারে টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দুই সেশন জিম্বাবুয়ের রান চেপে ধরে ও ৬৫ রানে তাদের ৩ উইকেট ফেলে বাংলাদেশী বোলাররাই খেলা নিয়ন্ত্রণ করছিলেন; রবিউল ২ উইকেট নিয়ে আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করে কিছুটা হলেও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালার। ওয়ালার ৫৫ রান করে আউট হয়ে গেলেও টেলর সেঞ্চুরি পুরন করে ১০৫ রানে ব্যাট করছেন। শেষ দিকে এসে রুবেল হোসেন ওয়ালারকে আউট করার পরও প্রথম দিনশেষে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ২১৭। স্কোর কার্ড টস: বাংলাদেশ (ফিল্ডিং) জিম্বাবুয়ে ১ম ইনিংস ব্যাটসম্যান রান বল ৪ ৬ মারুমা এলবিডব্লু রবিউল ১০ ৪৬ ১ ০ সিবান্দা ব রবিউল ৫ ২১ ১ ০ মাসাকাদজা ক রিয়াদ ব এনামুল ২৫ ১০০ ২ ০ টেলর ব্যাটিং ১০৫ ২১১ ৫ ১ ওয়ালার ব রুবেল ৫৫ ১৩৮ ৩ ০ চিগুম্বুরা ব্যাটিং ৬ ২৯ ০ ০ অতিরিক্ত (বা-১, লেবা-৩, ও-২, নো-৫) ১১ মোট ৯০ ওভারে ৪ উইকেটে ২১৭ বোলিং রবিউল ২৪-৬-৫৬-২, রুবেল ২০-৬-৪২-১, নাসির ৫-২-৩-০, এনামুল ২৯-৩-৭৬-১, সোহাগ ১১-০-৩৩-০, মাহমুদউল্লাহ ১-০-৩-০