স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ গেমস ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বিকেএসপি। গতকাল নিজেদের মাঠে অনুষ্ঠিত সার্ভিসেস অঞ্চলের ফাইনালে বিকেএসপি ২-০ গোলে হারিয়েছে বুয়েটকে। দেশের খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে মহাখুশি বিকেএসপির শিক্ষার্থীরা। তাদের আনন্দের উপলক্ষটা এনে দিয়েছে ফয়সালের দ্বিতীয়ার্ধের গোল দুটি। বরিশাল, রংপুর, মৌলভীবাজার, নওগাঁ, ঝিনাইদহ, নোয়াখালী, মানিকগঞ্জ চূড়ান্ত পর্বে উঠেছে। নক আউটের বাছাই পর্বে ৮৮ দল অংশগ্রহণ করে। আট আঞ্চলিক চ্যাম্পিয়ন দল নিয়ে চূড়ান্ত পর্ব আগামীকাল শুরু হবে।
