জার্মান কাপ

স্টুটগার্ট-বায়ার্ন মিউনিখ ফাইনাল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২১:২২
ফ্রেইবার্গকে গত বুধবার জার্মান কাপের সেমি-ফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্টুটগার্ট। ফাইনালে স্টুটগার্টের অপেক্ষায় রয়েছে চলতি মৌসুমে ট্রেবল প্রত্যাশী জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গত মঙ্গলবার বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে ভলভসবুর্গকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ১ জুন বায়ার্ন মিউনিখ-স্টুটগার্ট ফাইনাল ম্যাচটি বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিনবারের চ্যাম্পিয়ন স্টুটগার্ট সর্বশেষ কাপ ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। জার্মান কাপের সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ। ২০১০ সালে বায়ার্ন সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল।