চুক্তি অনুযায়ী অর্থ প্রদান না করার অভিযোগে ফ্রান্সের কর্সিকা ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান অ্যাকুয়া ভিভা মামলা ঠুকে দিয়েছে দিদিয়ের দ্রগবার বিরুদ্ধে। ফরাসি জার্নাল কর্স মাতিন গত বুধবার এ সংবাদ প্রকাশ করে। দ্রগবা এবং তার স্ত্রী তাদের আবিদজানের বাড়িটি তৈরির দায়িত্ব দেন অ্যাকুয়া ভিভাকে। কিন্তু এই বিশাল নির্মাণ কাজের পরে যে অর্থ নির্মাণ প্রতিষ্ঠানটিকে দেয়ার কথা সেটি নাকি এখনো পরিশোধ করেননি দ্রগবা দম্পতি। অ্যাকুয়া ভিভার মালিক লিওনার্দ সিমোনির দাবি, দ্রগবার কাছে সব মিলিয়ে প্রায় এক কোটি বিশ লাখ র্যান্ড পাওনা তাদের। তবে দ্রগবার আইনজীবী ফ্রাঙ্ক ডাইমারস্কি প্রতিষ্ঠানটির এই দাবির বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। নির্ধারিত সময়ে প্রাপ্য অর্থ পাননি এমন অভিযোগে কর্সিকার অ্যাজাসিকোর একটি কোর্টে মামলাও করেছে অ্যাকুয়া ভিভা। গত বুধবারই মামলার প্রথম শুনানি হয়ে যাওয়ার কথা ছিল।
