রাজা পারভেজকে শর্তসাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫০
লাহোর হাইকোর্টের একটি বেঞ্চ গত বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে শর্ত সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। তিনি রাওয়ালপিণ্ডিতে নির্বাচন করবেন। এর আগে নির্বাচনী আদালত তার প্রার্থিতার আবেদন বাতিল করে। বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ এবং বিচারপতি সৈয়দ মাজহার আলি আকবর নকভি পাকিস্তানের ইলেকশন কমিশনকে রাজা পারভেজ আশরাফের নাম প্রার্থীদের তালিকায় ঢোকানোর নির্দেশ দিয়ে একটি নোটিস জারি করে। — খবর ডন অনলাইনের।